ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বর্ষার দিনে ফ্রিজে কতদিন খাবার সুরক্ষিত থাকে 

বর্ষার দিনে ফ্রিজে কতদিন খাবার সুরক্ষিত থাকে 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১১:৫২

বর্ষাকালে আর্দ্রতার কারণে জামাকাপড়ের পাশাপাশি ঘর থেকেও  অনেক সময় স্যাঁতস্যাতে গন্ধ বের হয়। কারও কারও আবার ফ্রিজ থেকেও অদ্ভুত পচা গন্ধ আসতে থাকে। গরমকালের মতো বর্ষাকালেও খাবার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। কারণ এই সময় ফ্রিজের ভেতরে ব্যাকটেরিয়া, ছত্রাক,পচা খাবারের জন্য সমস্যা দ্রুত বাড়তে পারে। এর কারণ ও প্রতিকার জানা না থাকলে ফুড পয়জন বা ডায়রিয়ার মতো স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।

বর্ষাকালে ফ্রিজে ভেজা শাকসব্জি ও ফলমূল রাখবেন না। অতিরিক্ত আর্দ্রতার কারণে এসব থেকে ছত্রাক না ব্যাকটেরিয়া জন্মাতে পারে। যা দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই, ফ্রিজে রাখতে চাইলে শাক সব্জি, ফলমূল ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। আর যদি ধোয়ার পর পর রাখতে চান তাহলে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। 

ফ্রিজে দীর্ঘসময় ধরে আগের রান্না করা খাবার রাখা যাবে না। কারণ সময়ের সঙ্গে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে যা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। বর্ষায় ফ্রিজের তাপমাত্রা ২-৪ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করুন। খাবার ২ থেকে ৩ দিনের বেশি রাখবেন না।  

অনেক রেফ্রিজারেটরে অতিরিক্ত আর্দ্রতা নিষ্কাশনের জন্য ছোট একটা ছিদ্র থাকে। ছিদ্র বন্ধ হয়ে গেলে পানি জমে যেতে পারে। বর্ষাকালে জমে থাকা পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এ কারণে দুর্গন্ধ নিষ্কাশনের জায়গা অবশ্যই পরীক্ষা করুন। 

রেফ্রিজারেটরের দরজায় রবার সিলে ধুলো, খাবারের ছোটো ছোটো কনা ও আর্দ্রতা জমতে পারে। সেখানে ছত্রাক না ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এর ফলে দুর্গন্ধও হতে পারে। এ কারণে একটি নরম কাপড় দিয়ে রবার সিলটি পরিষ্কার করে শুকনো রাখুন। 

ফ্রিজ অতিরিক্ত ভর্তি থাকলে ঠিক মতো ঠান্ডা বাতাস চলাচল করতে পারে না। এর ফলে কিছু খাবার নষ্ট হয়ে দুর্গন্ধের ঝুঁকি বাড়ে। এ কারণে ফ্রিজ ঠেসে অতিরিক্ত খাবার রাখা এড়িয়ে চলুন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

×