ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আক্কেল দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? দ্রুত স্বস্তি পেতে যা করবেন

আক্কেল দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? দ্রুত স্বস্তি পেতে যা করবেন
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৫:০৩

আক্কেল দাঁত উঠার  সময় তীব্র মাড়ি ফোলা ও যন্ত্রণার মুখে পড়েননি, এমন মানুষের সংখ্যা কম। সাধারণত মাড়ির শেষের দিকে এই দাঁত ওঠে। এই দাঁত অনেক ক্ষেত্রে সোজাভাবে ওঠে না। বরং বেঁকে উঠে যায়। কখনও মাড়ি ফেটে যেতে পারে। এর ফলে খুব ব্যথা হয়। এই দাঁতে চাপ দেওয়া যায় না। চাপ দিলেই যন্ত্রণা শুরু হয়। 

দাঁতের ব্যথা শুরু হলে অনেক সময় সঙ্গে সঙ্গেই চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে তাৎক্ষণিক উপশমের জন্য বাড়িতে থাকা সাধারণ কিছু উপাদান ব্যবহার করতে পারেন। এতে সাময়িকভাবে হলেও এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

ব্যথা কমাতে কী করবেন
লবণ পানি দিয়ে কুলিকুচি
আক্কেল দাঁতের ব্যথা এবং মাড়ির ফোলা ভাব কমাতে লবণ পানি হলো সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য সমাধান। লবণ পানি একটি প্রাকৃতিক জীবাণুনাশক বা এন্ট্রি-সেপ্টিক হিসেবে কাজ করে।

ব্যবহারের পদ্ধতি: এক গ্লাস হালকা গরম পানতে আধ চামচ লবণ মিশিয়ে নিন। এই পানি মুখে নিয়ে আক্কেল দাঁতের অংশে ৩০ থেকে ৪০ সেকেন্ড রেখে ভালোভাবে কুলকুচি করে ফেলে দিন। দিনে ৩ থেকে ৪ বার এই লবণ পানি দিয়ে কুলি করলে মাড়ির ব্যাকটেরিয়া মরে যায় এবং ফোলা ও যন্ত্রণা দ্রুত কমতে থাকে।
লবঙ্গ ও লবঙ্গের তেল
লবঙ্গে রয়েছে ‘ইউজেনল’নামক শক্তিশালী প্রাকৃতিক অবশকারী ও প্রথানাশী উপাদান, যা দাঁতের ব্যথা কমাতে খুবই কার্যকর। 

ব্যবহারের পদ্ধতি: একটি আস্ত লবঙ্গ আক্কেল দাঁতের নিচে বা মাড়ির চিপে চেপে রেখে দিন, যাতে এর রসে ধীরে ধীরে ব্যথা অবশ হতে শুরু করে। এ ছাড়া, তুলোর ছোট বলে ২-৩ ফোঁটা লবঙ্গের তেল লাগিয়ে যন্ত্রণাদায়ক মাড়িতে রেখে দিলে কয়েক মিনিটের মধ্যেই তীব্র ব্যথা কমে যায়।
বরফের সেঁক বা কোল্ড কম্প্রেস 
আক্কেল দাঁতের কারণে চোয়াল ফুলে গেলে বা মাথা-কান চেপে ব্যথা হলে বরফের সেঁক দিতে পারেন।

ব্যবহারের পদ্ধতি: কয়েকটি বরফের টুকরো পরিষ্কার তোয়ালে বা সুতির কাপড়ে মুড়ে চোয়ালের বাইরে যে পাশে ব্যথা হচ্ছে, সেখানে ১০ থেকে ১৫ মিনিট চেপে ধরে রাখুন। বরফের শীতলতা রক্তনালীকে সংকুচিত করে মাড়ির ফোলা ভাব ও অসাড়তা এনে যন্ত্রণা কমায়।
তাজা রসুন ও আদার পেস্ট
রসুনে থাকা ‘অ্যালিসিন’ উপাদান অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণাবলীতে ভরপুর। এটি দাঁতের ভেতরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে।

ব্যবহারের পদ্ধতি: এক কোয়া রসুন সামান্য লবণ দিয়ে ছেঁচে নিয়ে আক্কেল দাঁতের ওপর লাগিয়ে রাখুন। চাইলে রসুনের সাথে এক টুকরো কাঁচা আদা থেঁতো করে মাড়িতে লাগাতে পারেন। প্রথম দিকে সামান্য ঝালাভাব হলেও কয়েক মিনিটের মধ্যে দাঁতের অস্বস্তি কেটে যাবে।
টি ব্যাগ বা পেপারমিন্ট টি 
পেপারমিন্ট বা পুদিনা পাতায় থাকা মেন্থল দাঁতের মাড়ির স্নায়ুকে শান্ত রাখে। তা ছাড়া চায়ে থাকা 'ট্যানিন' মাড়ির ফোলা কমাতে সাহায্য করে।

ব্যবহারের পদ্ধতি: একটি ব্যবহৃত পেপারমিন্ট বা গ্রীন টি ব্যাগ কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর সেই ঠান্ডা টি ব্যাগ আক্কেল দাঁতের ফোলা অংশের ওপর কিছুক্ষণ চেপে রাখুন। এতে ব্যথা কমে যাবে। 

ঘরোয়া প্রতিকারগুলো সাময়িক স্বস্তি বা ব্যথা উপশমে সহায়তা করে। তারপরও সমস্যা না কমলে দ্রুত একজন দন্ত বিশেষজ্ঞর পরামর্শ নিন। সূত্র: হিন্দুস্তান টাইমস


 

আরও পড়ুন

×