ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক টেকাতে সঙ্গীকে যে কথা বলা উচিত নয়

সম্পর্ক টেকাতে সঙ্গীকে যে কথা বলা উচিত নয়
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৭

ভালোবাসার সম্পর্ক যত্ন ও সম্মানে টেকে। মান-অভিমান-ঝগড়া যাই হোক না কেন, সঙ্গীকে অশ্রদ্ধা করা যাবে না। এমন কিছু কথা বলা যাবে না, যা শুনলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। ঝগড়ার সময় সেসব কথা বললে হুট করে সম্পর্ক না ভাঙলেও, সঙ্গীর মনে আপনার প্রতি শ্রদ্ধা কমতে থাকবে। ভেতরের টান ধীরে ধীরে কমে যাবে। তাই ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে আর সম্পর্কের ভিত মজবুত করতে কোন ৩টি কথা বলা উচিত নয় তা জানতে হবে। 

‘তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আমার জীবনটাই নষ্ট’
রাগের মাথায় অনেকেই সঙ্গীকে বলে বসেন, ‘তোমাকে ভালোবেসে আমি পস্তাচ্ছি’ বা ‘তোমাকে চেনাটাই আমার ভুল হয়েছে’। সত্যি বলতে, এই একটা কথা সঙ্গীর বুকে তিরের মতো গিয়ে বিঁধে। বিশেষজ্ঞের মতে, ঝগড়া থামে ঠিকই, কিন্তু সঙ্গীর মন থেকে এই ভয়টা আর দূর হয় না। সে ভাবতে থাকে আপনি হয়তো সত্যিই তাঁকে আর চান না।

প্রতিদিনের কাজ কিংবা আয় নিয়ে খোঁচা দেওয়া
সঙ্গীর রোজগার কম হলে কিংবা অর্থনৈতিক অবস্থা সাময়িক ভাবে খারাপ থাকলে ভুলেও এটা নিয়ে খোঁচা দেবেন না। টাকা-পয়সা বা চাকরি নিয়ে ব্যঙ্গ করলে একজন মানুষের আত্মসম্মানে সবচেয়ে বড় আঘাত লাগে। এতে সে আপনার সামনে নিজেকে বড্ড ছোট মনে করতে শুরু করে। ভালোবাসা তখন আর ভালোবাসার জায়গায় থাকে না, সেখানে ঢুকে পড়ে চরম মানসিক দূরত্ব।

পরিবার ও বন্ধুদের টেনে আনা
সঙ্গীর সঙ্গে ঝগড়া হলে তার বাবা-মা বা বন্ধুদের টেনে এনে অপমান করা ঠিক নয়। এতে সম্পর্কে প্রভাব পড়তে শুরু করে। প্রত্যেকের কাছেই তার নিজের পরিবার আর কাছের মানুষেরা খুব প্রিয়। আপনি যদি কথায় কথায় তাদের কটু কথা বলেন, তবে সঙ্গী আপনাকে আর সবচেয়ে কাছের মানুষ মনে করতে পারবে না।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

×