কড়া রোদে ট্যান পড়েছে? ঘরোয়া উপাদানে মিলবে সমাধান
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৮ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫০
তীব্র রোদেরে কারণে ত্বকে 'সান ট্যান' বা রোদে পোড়া দাগ পড়া একটি সাধারণ সমস্যা । দীর্ঘ সময় রোদে থাকলে ত্বকের উপরের স্তর কালো হয়ে যায় ৷ এর ফলে মুখ ও শরীরের অন্যান্য অংশের ত্বক নিষ্প্রাণ ও অমসৃণ দেখায় । ঠিক মতো যত্ন নিলে সহজেই সান ট্যান দূর করা যায় । কিছু প্রাকৃতিক ঘরোয়া উপাদান রোদে পোড়া কালো দাগ দূর করে ত্বক পরিষ্কার, উজ্জ্বল ও সতেজ করে তুলতে সাহায্য করে ।
রোদে পোড়া দাগ দূর করতে যা করবেন-
লেবু ও মধু ব্যবহার: লেবুর প্রাকৃতিক ব্লিচিং গুণ রোদে পোড়া দাগ হালকা করে, আর মধু ত্বককে আর্দ্র রাখে । এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে রোদে পোড়া অংশে লাগান। ১৫-২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
টক দই ও বেসনের ফেস প্যাক : দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে মৃত কোষ দূর করে। অন্যদিকে বেসন ত্বক থেকে ময়লা পরিষ্কার করে । দুই চা চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ বেসন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর তা মুখ বা রোদে পোড়া অংশে লাগান ।
অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ : অ্যালোভেরা ত্বককে শীতল রাখে। সেই সঙ্গে রোদে ক্ষতিগ্রস্ত ত্বক সারাতে সাহায্য করে । প্রতি রাতে ঘুমানোর আগে মুখ, হাত ও পায়ে আলতো করে অ্যালোভেরা জেল মাসাজ করতে পারেন।
টমেটোর রস ব্যবহার : টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি থাকায় রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে । টমেটোর রস বের করে রোদে পোড়া অংশে লাগান। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
শসা ও গোলাপ জলের মিশ্রণ: শসা ত্বককে শীতল রাখে এবং গোলাপ জল ত্বককে সতেজ করতে সাহায্য করে । সমপরিমাণ শসার রস ও গোলাপ জল মিশিয়ে একটি তুলোর বলের সাহায্যে রোদে পোড়া অংশে লাগান । এটি ত্বককে আর্দ্র রাখে। সেই সঙ্গে রোদে পোড়া ভাব ও ট্যান কমায় ।
নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন: রোদে পোড়া দাগ প্রতিরোধ করতে এবং তা পুনরায় হওয়া ঠেকাতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি । ঘর থেকে বের হওয়ার 20 মিনিট আগে এসপিএফ 30 বা তার বেশি মাত্রার সানস্ক্রিন লাগান । দীর্ঘ সময রোদে থাকলে বা রোদে গেলে প্রতি ২-৩ ঘণ্টা অন্তর পর পর আবারও সানস্ক্রিন লাগানো জরুরি।
- বিষয় :
- ত্বকের যত্ন