ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিষন্নতা কাটাতে খেতে পারেন যেসব পানীয়

বিষন্নতা কাটাতে খেতে পারেন যেসব পানীয়
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৭

দৈনন্দিন জীবনযাপনের উদ্বেগ, উৎকণ্ঠা, পারিবারিক কিংবা পেশাগত কারণে অনেকেই বিষন্নতায় ভোগেন। দীর্ঘদিন বিষন্নতায় ভুগছে চিকিৎসকের বিশেষজ্ঞ পরামর্শ নেওযা জরুরি। সেই সঙ্গে খাবারদাবার, জীবনযাপন পদ্ধতিতেও পরিবর্তন আনা জরুরি। এমন কিছু পানীয় আছে যা বিষন্নতা কাটাতে সহায়ক হতে পারে।  

কফি
কফিতে ক্যাফেইন নামক এক ধরনের উদ্দীপক উপাদান রয়েছে। এটি স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করার পাশাপাশি, মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের মতো 'হ্যাপি হরমোন' বা ভালো অনুভূতি জাগানো হরমোনের উৎপাদনও বাড়াতে পারে। 
এক কাপ কফি মেজাজ ভালো করতে সাহায্য করে -এটা বিজ্ঞানসম্মতভাবে এটা প্রমাণিত হলেও দিনে অনেক কাপ কফি পান করতে হবে এমন কোনো কধা নেই। বিশেষ করে যদি বিষণ্নতার পাশাপাশি আপনার উদ্বেগ বা দুশ্চিন্তার সমস্যাও থাকে তবে পরিমিত পরিমাণে কফি পান করা উচিত।

গ্রিন টি
কফি অনেক সময় বিষন্নতা কমালেও  কারও কারও ক্ষেত্রে বুক ধড়ফড়ানি, মাথা ঘোরা, বমি বমি ভাব, বুকে অস্বস্তি এবং অতিরিক্ত ঘামের মতো উপসর্গের মাধ্যমে উদ্বেগ বাড়িয়ে দেয়। এমন হলে কফির পরিবর্তে এক কাপ গ্রিন টি পান করুন।

যদিও গ্রিন টি-তেও ক্যাফেইন থাকে, তবুও বিশেষজ্ঞদের মতে, এক কাপ কফিতে যে পরিমাণ ক্যাফেইন থাকে, গ্রিন টি-তে তার অর্ধেক পরিমাণ থাকে। এছাড়া গ্রিন টি-তে প্রচুর পরিমাণে 'এল-থিয়ানিন' নামক অ্যামিনো অ্যাসিড থাকে, যার উদ্বেগ কমানোর গুণাগুণ রয়েছে। পাশাপাশি, এটি মেজাজ ভালো রাখতেও সাহায্য করে বলে প্রমাণিত।

ক্যামোমাইল টি
কফি বা গ্রিন টি পান করার পর যদি আপনার উদ্বেগ বা অস্বস্তি হয়, তবে চিন্তার কিছু নেই। মুখে হাসি ফিরিয়ে আনতে আপনি অন্য একটি পানীয় বেছে নিতে পারেন, আর তা হলো ক্যামোমাইল টি।

বিজ্ঞানীদের মতে, ক্যামোমাইল টি বিষন্নতা ও উদ্বেগ—দুটিই কমাতে অত্যন্ত কার্যকর, কারণ এটি মানসিক ও শারীরিক প্রশান্তি দেয়। বিশেষ করে বিষন্নতা বা দুশ্চিন্তার কারণে যদি রাতে ভালো ঘুম না হয়, তাহলে ঘুমানোর আগে এক কাপ ক্যামোমাইল টি পান করা একটি চমৎকার উপায় হতে পারে।

হলুদ চা
হলুদ চা কেবল আর্থ্রাইটিস বা অ্যাসিডিটিজনিত সমস্যায় ভোগা মানুষদের জন্যই উপকারী, তা নয়। অনেক গবেষণায় দেখা গেছে, বিষন্নতায় ভোগাব্যক্তিদের জন্যও এই ভেষজ পানীয়টি অত্যন্ত উপকারী। 

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
হলুদের প্রদাহ-প্রতিরোধী গুণের কারণে, এক কাপ হলুদ চা শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে—কারণ অনেক সময় হরমোনের অসামঞ্জস্য থেকেই বিষণ্নতা বা ডিপ্রেশনের সৃষ্টি হয়। এছাড়া, হলুদ চা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে। বিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কে যে ‘হ্যাপি হরমোন’বা ভালো অনুভূতি জাগানো হরমোনগুলো কাজ করে, তার কিছু অংশ আসলে অন্ত্রেই তৈরি হয়।

কলা দিয়ে তৈরি স্মুদি 
কলায় থাকা সেরোটোনিন নামে এক ধরনের ‘হ্যাপি হরমোন’থাকে। তবে এই উপাদান সরাসরি রক্তপ্রবাহে এবং মস্তিষ্কে পৌঁছাতে পারে না। তবে কলায় এমন আরেকটি উপাদান আছে যা কার্যকরভাবে আপনার মন ভালো করতে সাহায্য করতে পারে তা হলো ম্যাগনেসিয়াম। এই খনিজ উপাদানটি উদ্বেগ বা দুশ্চিন্তায় ভোগা মানুষদের জন্যও উপকারী, কারণ এর মন শান্ত করার গুণ রয়েছে। তাই দিনটি আরও আনন্দময় করে তুলতে নিশ্চিন্তে কলা দিয়ে তৈরি স্মুদি পান করতে পারেন।

ফ্ল্যাক্স মিল্ক 
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অত্যন্ত সুস্বাদু ও ঘন কলার স্মুদি তৈরি করতে চাইলে গরুর দুধের বদলে ফ্ল্যাক্স মিল্ক ব্যবহার করুন। এর কারণ হলো ফ্ল্যাক্স মিল্কে থাকা ভিটামিন ডি মন ভালো রাখতে সাহায্য করে। ঠিক এই কারণেই বিষন্নতাতায় ভোগা ব্যক্তিদের গায়ে পর্যাপ্ত রোদ লাগানোর পরামর্শ দেওয়া হয়, কারণ রোদ ভিটামিন ডি-র একটি চমৎকার উৎস। ফ্ল্যাক্স মিল্কে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও থাকে, যা মেজাজ বা মন ভালো রাখার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। সূত্র: হেলদিবিল্ডার্জড
 

আরও পড়ুন

×