ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ডায়াবেটিস রোগীদের যে ৭ খাবার এড়ানো জরুরি

ডায়াবেটিস রোগীদের যে ৭ খাবার এড়ানো জরুরি
×
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ | ১২:০১ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ | ১২:১৮

ডাযাবেটিস রোগীদের খাবারদাবার নিয়ে সবসময় খুব সতর্ক থাকতে হয়। কারণ খাবারের কারণে অনেক সময় রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কয়েক ধরনের খাবার এড়িয়ে চলা জরুরি। যেমন-

মিষ্টি, চকোলেট, কেক, কুকিজ ও আইসক্রিম
মিষ্টি, চকোলেট, কেক, কুকিজ ও আইসক্রিমে প্রচুর পরিমাণে বিফাইন্ড চিনি ও ময়দা থাকে। এসব খাবার খেলে রক্তে গ্লুকোজের মাত্রা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। 
মিষ্টিজাতীয় সিরিয়াল 
অনেকেই সকালের নাশতায় মিষ্টিজাতীয় সিরিয়ার খেতে পছন্দ করেন। এসব খাবার অতিরিক্ত প্রক্রিয়াজাত করা হয়। এসব খাবারে প্রচুর পরিমাণে চিনিও মেশানো থাকে। 
সোডা, এনার্জি ড্রিংক ও স্পোর্টস ড্রিংক
সোডা, এনার্জি ড্রিংক ও স্পোর্টস ড্রিংকে অতিরিক্ত পরিমাণে চিনি বা হাই-ফুক্টোজ কর্ন সিরাপ থাকে। এসব উপকরণ ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। 
ফলের রস বা জুস
ফলের রস এবং প্যাকেটজাত ফ্রুট ড্রিংকে উপকারী ফাইবার থাকে না। এর ফলে এসব পানীয়তে থাকা চিনি খুব দ্রুত রক্তে মিশে যায়। তখন সুগার লেভেল বেড়ে যায়। 
কফি
মিষ্টি সিরাপ এবং ক্রিমার মেশানো কফি খাওয়া থেকে বিরত থাকুন। একান্তই কফি খেতে চাইলে সাধারণ ব্ল্যাক কফি বা চিনি ছাড়া কফি খেতে পারেন। 
পাস্তা, সাদা ভাত ও পাউরুটি
পাস্তা, সাদা ভাত ও পাউরুটি খেলে রক্তে শর্করার পরিমাণ খুব দ্রুত বেড়ে যায়।  সূত্র: এশিয়াননেট
 

আরও পড়ুন

×