ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নাক ডাকা সমস্যায় ভেষজ উপাদান

নাক ডাকা সমস্যায় ভেষজ উপাদান
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০১:৫৩

ঘুমের মধ্যে নাক ডাকলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সঙ্গী। গবেষণায় দেখা যায়, মধ্যবয়স্ক ৪০ শতাংশ পুরুষ ও ২০ শতাংশ নারী ঘুমের মধ্যে নাক ডাকেন। নাক ডাকার প্রবণতা থাকলে মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে। ফলে স্মৃতিশক্তিও ঝাপসা হতে শুরু করে। নাকা ডাকার কারণে স্ট্রোক, হার্ট ডিজিজ, অ্যারিথমিয়াসহ বিভিন্ন রোগ হয়।

নাক ডাকার সমস্যা আপাত দৃষ্টিতে খুব বেশি ক্ষতিকর মনে না হলেও স্বাস্থের পক্ষে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে জানা গিয়েছে, নাক ডাকা সমস্যায় হৃদপিণ্ডের ডান এবং বাঁ দিকের ভেন্ট্রিকুলারের মারাত্মক ক্ষতি হয়।

এই সমস্যা ঘরোয়াভাবে খুব সহজে সমাধান করা সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ভেষজ উপাদান ব্যবহার করে নাক ডাকা দূর করুন।

গাজর-আপেলের রস

এই জুস শ্বাসনালী চওড়া করে ও শ্বাসনালীর মিউকাস দ্রুত নিঃসরণের ক্ষমতা বাড়ায়।ফলে নাক ডাকা থেকে মুক্তি দিতে খুবই কার্যকর।

২টি আপেল ও ২টি গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ড করুন অথবা মিহি করে বেটে নিন। এর পর একটি পাতিলেবুর ১/৪ অংশ কেটে (এক চামচের মতো) তার রস চিপে এতে দিয়ে দিন এবং এর সঙ্গে এক চামচ আদা কুচি দিয়ে ব্লেন্ড করে নিন।  কিছুটা পানি মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে ছেঁকে নিন। এই পানীয় নিয়মিত পান করলে নাক ডাকার সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।

হলুদের চা

হলুদ হল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। নাক ডাকা সমস্যার সমাধানে এটি অত্যন্ত কার্যকর একটি উপাদান।

দুই কাপ পানি মাঝারি আঁচে বসিয়ে তাপ দিতে থাকুন। এতে এক চামচ কাঁচা হলুদ বাটা দিয়ে দিন (গুঁড়ো হলেও চলবে)।  যখন পানি ফুটে এক কাপ পরিমাণে চলে আসবে তখন তা নামিয়ে ছেঁকে ফেলুন। এ বার আধা চামচ মধু ও ৩-৪ ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন। ঘুমুতে যাওয়ার ৩০ মিনিট আগে এটি পান করতে পারলে নাক ডাকার সমস্যা দ্রুত সেরে যাবে। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×