বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তথ্য কমিশনের বর্ষপঞ্জি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০ | ১০:২৫
'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের মাসভিত্তিক কিছু ঘটনা প্রবাহ নিয়ে তথ্য কমিশন ২০২০ সালের বর্ষপঞ্জি প্রকাশ করেছে। রোববার তথ্য কমিশনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এবং তথ্য কমিশনার সুরাইয়া বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- তথ্য কমিশনের সচিব তৌফিকুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন- মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. উর্মি বিনতে সালাম, এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. রেজউয়ান-উল-আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন- তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জে. আর. শাহরিয়ার। এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ তথ্য কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মুজিববর্ষ
- বঙ্গবন্ধু
- জন্মশতবর্ষ
