ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৬

মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৬
×

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ৭২ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। ছবি: সমকাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৪:৩৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। বর্তমানে হাসপাতালটিতে ৭২ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। গত ২০ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি ফুলবাড়িয়া উপজেলার রাংগামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর এলাকার বাসিন্দা। চিকিৎসকদের মতে, নিউমোনিয়া, সেরিব্রাল পালসি, মৃগী রোগ, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে ও তীব্র হাম সংক্রমণের কারণে তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত মমেক হাসপাতালে মোট ১ হাজার ৫৭৯ জন হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৭১ জন।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, অনেক রোগী জটিল অবস্থায় হাসপাতালে আসায় চিকিৎসা কঠিন হয়ে পড়ছে। তিনি অভিভাবকদের শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানান।
 

আরও পড়ুন

×