ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে গোসল নেমে নিখোঁজ শিক্ষার্থী

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে গোসল নেমে নিখোঁজ শিক্ষার্থী
×

শাওন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ০২:১৫ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১৫:৩৪

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শাওন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী  নিখোঁজ হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মন্ডল পাড়া ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

শাওন উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে শাওন তার সহপাঠিদের নিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। গোছল করার এক পর্যায়ে সে পানির স্রোতে ভেসে যায় এবং ডুবে নিখোঁজ হয়। সহপাঠিরা খোঁজাখুজি করে না পেয়ে তার স্বজনদের জানালে স্বজনরা দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসে জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাওনকে উদ্ধার করা যায়নি। জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল বিকেল পৌনে ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×