ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাকিস্তান সিনেট থেকে পিটিআইয়ের ওয়াকআউট

পাকিস্তান সিনেট থেকে পিটিআইয়ের ওয়াকআউট
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ২১:৩৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগার থেকে গোপনে হাসপাতালে নেওয়ার প্রতিবাদে সিনেট থেকে ওয়াকআউট করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাদের অভিযোগ, বুশরাকে হাসপাতালে নেওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

গত বৃহস্পতিবার পিটিআই নেতা সৈয়দ আলি জাফর সিনেটে বলেন, ‘যদি বুশরা অসুস্থ হয়ে থাকেন, তাহলে তাঁর শারীরিক অবস্থা জাতিকে জানানো হচ্ছে না কেন?’ এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে বুশরা বিবির সাক্ষাতের অনুমতি দেওয়াসহ সাত দফা দাবি উত্থাপন করেন আলি জাফর। জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ পিটিআইকে আদালতের মাধ্যমে কারাগার পরিদর্শনের অনুমতি নেওয়ার পরামর্শ দেন। দ্য ডন। 

আরও পড়ুন

×