ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

লালদীঘির জনসভায় হত্যা মামলার রায় দৃষ্টান্ত: জেএসডি

লালদীঘির জনসভায় হত্যা মামলার রায় দৃষ্টান্ত: জেএসডি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০৮:২৫

চট্টগ্রামে লালদীঘি ময়দানে তিন দশক আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় নির্বিচার গুলি চালিয়ে ২৪ জন হত্যা মামলার যে রায় দেওয়া হয়েছে, তা রাষ্ট্র ও সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। 

মঙ্গলবার এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

বিবৃতিতে তারা বলেন, ২৪ জন নিরস্ত্র নাগরিককে গুলি করে হত্যার বিচার না হলে তা হতো রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। ৩২ বছর পরে হলেও অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। তারা আরও বলেন, বেআইনি আদেশ পালন করে হত্যার ক্ষেত্রে ব্যক্তিগত দায় থেকে নির্দেশদাতা ও নির্দেশ পালনকারী কেউ রক্ষা পায় না। বরং দেরিতে হলেও অপরাধীদের বিচারের সম্মুখীন হতে হয়, মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হয়- এ রায়ের এটি হচ্ছে শিক্ষণীয় বার্তা।

আরও পড়ুন

×