ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সীমান্ত হত্যা গণহত্যায় পরিণত হয়েছে: বাসদ

সীমান্ত হত্যা গণহত্যায় পরিণত হয়েছে: বাসদ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৮:৫৪

সীমান্তে একের পর এক বাংলাদেশি নাগরিক হত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। নেতারা বলেছেন, বছরের পর বছর সীমান্তে ভারতীয় বিএসএফ হত্যাকাণ্ড চালাচ্ছে। গত ২৫ দিনেই বাংলাদেশের ১৭ নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে। গত ১০ বছরে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে হত্যা করা হলেও এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি। ভারত সরকারের আগ্রাসী নীতি এবং দেশীয় শাসকদের নতজানু অবস্থানের কারণেই সীমান্ত হত্যাকাণ্ড আজ গণহত্যায় পরিণত হয়েছে। এর বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাসদের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক অব্যাহতভাবে বাংলাদেশি নাগরিক হত্যার বিচার দাবি এবং নতজানু পররাষ্ট্র নীতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নিখিল দাস, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন ও ইমরান হাবিব রুমন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

×