ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুজিববর্ষ উদযাপনের সুযোগ বড়ই সৌভাগ্যের: নাসিম

মুজিববর্ষ উদযাপনের সুযোগ বড়ই সৌভাগ্যের: নাসিম
×

মোহাম্মদ নাসিম - ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৯:৪৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০৯:৪৯

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নিরপেক্ষ নির্বাচনের নজির রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, মুজিববর্ষ পালনের সুযোগ আমাদের জীবনে, একজন বাঙালির জীবনে বড়ই সৌভাগ্যের, বড় পাওয়া। তাই মুজিববর্ষে অনুষ্ঠিত সিটি নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। স্বাধীনতার পক্ষের শক্তি মুজিব ভক্তরা কখনও পরাজিত হতে পারে না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, হারলে কারচুপি, আর জিতলে নিরপেক্ষ নির্বাচন- এটাই দলটির অভ্যাস ও চিরাচরিত অভিযোগ।

শনিবার জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর ইমাম এমপি, সাবেক এমপি ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, হাজি ইসহাক আলী, অ্যাডভোকেট আব্দুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ কমিটির অন্য সদস্যরা।

সভায় আগামী ফেব্রুয়ারি থেকে দলের তৃণমূলের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য জেলার সিনিয়র নেতাদের সমন্বয়ে ৮টি টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন

×