ভোট চাইলেন তাবিথ ও ইশরাকের জন্য
ফখরুলের ভিডিও বার্তা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ১০:১২ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ১০:৩৫
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেনের জন্য বিশেষ ভিডিওবার্তায় ভোট চাইলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভিডিওবার্তায় তিনি বলেন, আসুন, এবার ঢাকা সিটি নির্বাচনে ব্যালটে ধানের শীষে ভোট দিয়ে অন্যায়, অসত্য ও অসুন্দরকে পরাজিত করি। ন্যায়, সত্য আর সুন্দরকে জয়ী করি। অন্ধকার দূর করে আলোর পথে চলি।
পৌনে ২ মিনিটের ভিডিওর শুরুতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের 'প্রলয়োল্লাস' কবিতার কয়েকটি পংক্তি আবৃত্তি করেন বিএনপি মহাসচিব।
এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলটির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসাও করেন তিনি।
আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সিটি নির্বাচনের ভোটে ঢাকা উত্তরে তাবিথ আউয়াল আর দক্ষিণে ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে লড়ছেন।
