ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

তিন আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

তিন আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৯

আসন্ন ঢাকা-১০, বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ফরম বিক্রি এবং জমা নেওয়া শনিবার পর্যন্ত চলবে। 

আগামী রোববার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে। বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন এ তথ্য জানান।

মনোনয়ন বিক্রির প্রথম দিন ঢাকা-১০ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক ও ধানমন্ডি বিএনপির সভাপতি শেখ রবিউল আলম রবি, বাগেরহাট-৪ আসনে মৎস্য দলের কেন্দ্রীয় নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির এবং গাইবান্ধা-৩ আসনের জন্য জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক ফরম সংগ্রহ করেন। 

মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা এবং জামানত হিসেবে ২৫ হাজার টাকা ধরা হয়েছে। আগামী ২১ মার্চ তিন আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলীর মৃত্যুতে গাইবান্ধা-৩ ও ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ এবং ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংসদ সদস্য পদ থেকে শেখ ফজলে নূর তাপসের পদত্যাগের ফলে ঢাকা-১০ আসনটি শূন্য হয়।

আরও পড়ুন

×