ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে পানামা ক্যাম্পে হাতাহাতি 

ইংল্যান্ড ম্যাচের আগে পানামা ক্যাম্পে হাতাহাতি 
×

পানামার অনুশীলন ক্যাম্পে অপ্রীতিকর ঘটনা। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ২০:১৩ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ২০:১৬

গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে ফ্রান্স ও পানামা। ওই ম্যাচের আগে অনুশীলন ক্যাম্পে পানামার দুই ফুটবলারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। যদিও খুব বড় কিছু হয়নি। পানামার কোচ টমি ক্রিস্টিয়ানসেন বিষয়টি স্বীকার করে বলেছেন, এটা বড় কোন ঘটনা নয়। 

ফাঁস হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, পানামার খেলোয়াড় ওয়াটারম্যান ও রদ্রিগুয়েজ পাশাপাশি দাঁড়িয়ে আছেন। হুট করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একজন আরেকজনকে ধাক্কা দেন। সতীর্থরা তখন এগিয়ে এসে তাদের নিবৃত করেন। তবে ওয়াটারম্যানকে সতীর্থের প্রতি কিছুটা ক্ষুব্ধ দেখা যায়। 

বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে পানামার কোচ ক্রিস্টিয়ানসেন বলেন, ‘এটা খুবই স্বাভাবিক ঘটনা। ক্যাম্পে এমনটা হচ্ছে মানে তারা এখনো প্রাণোচ্ছ্বল আছে। আমি তো চাইবো, এমনটা নিয়মিত ঘটুক। কারণ এর অর্থ তারা তাদের সর্বোচ্চটা দিতে চায় এবং একাকশে ঢুকতে মরিয়া থাকে।’ 

ক্রিস্টিয়ানসেনের ইংল্যান্ডে অনেক বন্ধু আছেন। আবার ম্যানসিটির সদ্য সাবেক কোচ পেপ গার্দিওলাও তার বন্ধু। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তাদের থেকে খোঁজ খবর নিয়েছেন কিনা, এমন প্রশ্নে জানান, ইংল্যান্ডের খেলোয়াড় সম্পর্কে তিনি অনেক খোঁজই রাখেন। নতুন করে কারো কাছ থেকে কোন তথ্য চাইতে যাননি। 

লিডসের সাবেক কোচ ক্রিস্টিয়ানসেন বলেন, ‘ইংল্যান্ডের খেলোয়াড়দের প্রিমিয়ার লিগে বা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখেছি। তাদের সম্পর্কে আমার ধারণা আছে। ইংল্যান্ডের বিপক্ষে যদি কোথাও উন্নতি করতে চাই, সেটা হবে সেট পিসে। কারণ তারা ওই জায়গায় খুবই শক্তিশালী। বিশেষ করে ডেক্লান রাইস। জানি না, তিনি খেলবেন কিনা।’ 

পানামা গ্রুপের দুই ম্যাচেই হেরেছে। তবে ক্রোয়েশিয়া ও ঘানার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে তারা। পানামা কোচের মতে, ইংল্যান্ড ম্যাচটা আরও কঠিন হবে। কারণ গ্রুপের সেরা দল তারা। তিনি চাইবেন, তার দল সর্বোচ্চটা দিয়ে লড়াই করুক। ইংল্যান্ডের জন্য ম্যাচটা সহজ হতে দেবেন না তারা।

আরও পড়ুন

×