ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কর্নেল অলির জন্মদিনে মোদির শুভেচ্ছা

কর্নেল অলির জন্মদিনে মোদির শুভেচ্ছা
×

নরেন্দ মোদি (বায়ে) ও কর্নেল অলি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০২:৪০

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। 

শুক্রবার এক মেইলবার্তায় অলি আহমদকে শুভেচ্ছা জানান মোদি। অলি আহমদের প্রেস সেক্রেটারি সালাউদ্দিন রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক।’

উল্লেখ্য, শুক্রবার ছিল কর্নেল (অব.) অলি আহমদের ৮২তম জন্মদিন।


আরও পড়ুন

×