ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বৃহস্পতিবার সারাদেশে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ

বৃহস্পতিবার সারাদেশে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১৪:৩৫ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১৪:৪১

‘মিথ্যা মামলায়’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। বুধবার যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এ কর্মসূচি ঘোষণা করেন।

এসময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি সফল করতে নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

×