ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনাআক্রান্ত সংসদ সদস্য শহীদুজ্জামান ‘ভালো আছেন’

করোনাআক্রান্ত সংসদ সদস্য শহীদুজ্জামান ‘ভালো আছেন’
×

শহীদুজ্জামান সরকার। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৪:৪৭

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শহীদুজ্জামান সরকারের শারীরিক অবস্থা ‌ভালো রয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি।

শনিবার মো. আতিউর রহমান আতিক বলেন, ‘তিনি (শহীদুজ্জামান) ন্যাম ভবনে তার ফ্লাটে সেল্ফ আইসোলেশনে রয়েছেন। তার অবস্থা এখন বেশ ভালো। আমি সকালে তার সঙ্গে কথা বলেছি।’ খবর ইউএনবির

আওয়ামী লীগের ৬৪ বছর বয়সী এই সাংসদ তিন দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে নওগাঁ থেকে ঢাকায় ফেরেন। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয় এবং আইইডিসিআর-এ পরীক্ষা করা হয়। শুক্রবার তার ফল জানানো হয়। এতে তার করোনা পজিটিভ আসে।

শহীদুজ্জামান আগের সংসদে হুইপের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×