ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

লকডাউন শিথিল করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জাপার

লকডাউন শিথিল করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জাপার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ১০:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সাধারণ ছুটি না বাড়িয়ে লকডাউন শিথিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

জনজীবন স্বাভাবিক অফিস আদালত যানবাহন খুলে দেওয়ার সিদ্ধান্তকে সঠিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিবৃতিতে এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, লকডাউন শিথিল করতে শুরু থেকেই সরকারের প্রতি অনুরোধ করে আসছিলেন। জীবনের সঙ্গে জীবিকার কথাও ভাবতে হবে। হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।






আরও পড়ুন

×