ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

করোনাকাল ও পরবর্তী বাংলাদেশ

আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার মঙ্গলবার

আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার মঙ্গলবার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৭:৪৬

করোনাকালীন সংকট নিয়ে আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর দশম পর্ব মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পর্বটি সরাসরি প্রচারিত হবে একই সঙ্গে বিজয় টিভি এবং সমকাল, ইত্তেফাক, ভোরের কাগজ, বাংলা নিউজ, যুগান্তর, জাগো নিউজ ২৪, বার্তা ২৪, সারা বাংলা ও বিডি নিউজের ফেসবুক পেইজে দেখা যাবে।

এবারের পর্বের আলোচনার বিষয় ‘করোনা সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা’। অনুষ্ঠানে দর্শকরা সরাসরি প্রশ্ন করতে পারবেন। এ ছাড়া অনুষ্ঠানের আগে আওয়ামী লীগের ফেসবুক পেইজের পোস্টেও প্রশ্ন করতে পারবেন। দর্শকদের কাছ থেকে প্রাপ্ত প্রশ্নের ভিত্তিতেই এই অনুষ্ঠান সাজানো হয়ে থাকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় আলোচক হিসেবে যুক্ত থাকবেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, চট্টগ্রামের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা মেডিকেল কলেজের কোভিড বিশেষায়িত হাসপাতালের মেডিসিন ও ইনফেকশাস ডিজি বিশেষজ্ঞ ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ, মিশন সেভ বাংলাদেশ এর সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমরান কাদির এবং চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক জিনিয়া কবির সূচনা।

আরও পড়ুন

×