ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীকে ১৮ জুলাই নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি

শিক্ষামন্ত্রীকে ১৮ জুলাই নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি
×

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলা শিক্ষা ভবনের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ছবি-সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৮:১৭

১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলা শিক্ষা ভবনের সামনে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে করা এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।এইচএসসি ২০২৬ ব্যাচ এর শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অন্য ক্লাসের শিক্ষার্থীরাও সংহতি জানান।  

মানববন্ধনে দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষাগ্রহণের সুযোগ নিশ্চিতসহ সকল দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে আসলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। 

আরও পড়ুন

×