ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী সাময়িক বহিষ্কার

এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী সাময়িক বহিষ্কার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ২১:১৬

তথ্য গোপন করে পদ নেওয়া ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তার ব্যাখ্যা আগামী দুই কার্য দিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির কাছে দিতে বলা হয়েছে। 
আজ রোববার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, আপনার বিরুদ্ধে তথ্য গোপন করে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলায় পদগ্রহণ ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের একটি ঘটনায় অভিযোগ উত্থাপিত হয়েছে এবং উক্ত ঘটনায় আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে আমাদের নিকট প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে, আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী দুই কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

আরও পড়ুন

×