ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসদ নির্বাচন

৩৭ আসনে প্রার্থী দিল বাসদ (মার্কসবাদী)

৩৭ আসনে প্রার্থী দিল বাসদ (মার্কসবাদী)
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ০০:৩০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ | ০০:৪১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭টি আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আশা করি, দেশের জনগণ বাসদকে (মার্কসবাদী) সমর্থনের পাশাপাশি নির্বাচনী তহবিলে অর্থ দিয়ে সহযোগিতা করবেন। 

দলের সমন্বয়ক মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, অর্থ ও পেশিশক্তির বিপরীতে দাঁড়িয়ে আমরা গণমানুষের অধিকারের পক্ষে রাজনীতি করি। আগামী নির্বাচনেও গণমানুষের নিজস্ব শক্তি ও গণআন্দোলনের শক্তি গড়ে তোলার লক্ষ্যে আমরা মানুষের কাছে যাব।

বাসদের (মার্কসবাদী) প্রাথমিক প্রার্থী তালিকা

দলের প্রাথমিক প্রার্থী তালিকায় রয়েছে- দিনাজপুর-২: কামরুল আলম, নীলফামারী-১: রফিকুল ইসলাম, নীলফামারী-৪: মাইদুল ইসলাম, রংপুর-১: আহসানুল আরেফিন তিতু, রংপুর-৩: আনোয়ার হোসেন বাবলু, রংপুর-৪: প্রগতি বর্মণ তমা, রংপুর-৫: বাবুল আক্তার, কুড়িগ্রাম-৪: রাজু আহমেদ, গাইবান্ধা-১: পরমানন্দ দাস, গাইবান্ধা-২: আহসানুল হাবিব সাঈদ, গাইবান্ধা-৩: কাজী আবু রাহেন শফিউল্লাহ্‌, গাইবান্ধা-৫: রাহেলা খাতুন, জয়পুরহাট-১: তৌফিকা দেওয়ান লিজা, বরিশাল-৫: সাইদুর রহমান।

তালিকায় আরও যারা রয়েছেন- ময়মনসিংহ-১: আবদুর রাজ্জাক, ময়মনসিংহ-৩: আরিফুল হাসান, ময়মনসিংহ-৪: শেখর রায়, শেরপুর-৩: মো. মিজানুর রহমান, কিশোরগঞ্জ-১: আলাল মিয়া, ঢাকা-৫: শাহিনুর আক্তার সুমি, ঢাকা-৭: সীমা দত্ত, ঢাকা-৮: রফিকুজ্জামান ফরিদ, ঢাকা-১৬: রাশেদ শাহরিয়ার, গাজীপুর-১: তসলিমা আক্তার বিউটি, গাজীপুর-২: মাসুদ রেজা, গাজীপুর-৩: সোহেল রানা, গাজীপুর-৬: শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫: সাদেকুল ইসলাম, মাদারীপুর-২: দিদারুল ইসলাম, মৌলভীবাজার-২: সাদিয়া নোশিন তাসনিম, ফেনী-২: ইন্দ্রাণী ভট্টাচার্য, নোয়াখালী-৪: বিটুল তালুকদার, নোয়াখালী-৫: মুনতাহার প্রীতি, লক্ষ্মীপুর-৪: শাহরিয়ার মাহমুদ আবির, চট্টগ্রাম-৯: শফিউদ্দিন কবির আবিদ, চট্টগ্রাম-১০: আসমা আক্তার এবং চট্টগ্রাম-১১: দীপা মজুমদার।

আরও পড়ুন

×