ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দৌলতদিয়ায় দুর্ঘটনা

দায়ীদের শাস্তি নিশ্চিত করতে সরকার সংকল্পবদ্ধ: মির্জা ফখরুল

দায়ীদের শাস্তি নিশ্চিত করতে সরকার সংকল্পবদ্ধ: মির্জা ফখরুল
×

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ০৪:০০ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ০৪:০১

বাস নদীতে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করে এ ভয়াবহ দুর্ঘটনায় দায়ীদের খুঁজে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার দৃঢ়সংকল্পবদ্ধ। 

বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘এসব দুর্ঘটনার বিষয়ে পূর্ব থেকে সজাগ ও সতর্ক থাকলে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি এড়ানো যেত। নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারকাজ অতিদ্রুত সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রাণহানিসহ ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা।’

আরও পড়ুন

×