ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি
×
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ০১:৫০

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে হাজির হন এনসিপি নেতারা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভবিষ্যতে এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে সিলিন্ডার হাতে প্রতিবাদ করবো।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আকরাম হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।

দেশবাসীর উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনারা সিলিন্ডার হাতে রাজপথে নেমে প্রতিবাদ করুন। মানুষ যেন প্রতিবাদ জানাতে না পারে, এজন্য বিএনপি সরকার রাতের বেলায় গ্যাসের দাম বাড়ায়। এটা রাতের সরকার, শেখ হাসিনার সময় যেমন রাতের বেলায় দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিত, এখন তারেক রহমানও শেখ হাসিনার পথ দেখানো অনুযায়ী রাতের বেলায় গ্যাসের দাম বাড়ায়। গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানান নাসীরুদ্দীন।

আরও পড়ুন

×