ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এলপিজির দরবৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ

এলপিজির দরবৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ০০:৪৭

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের অস্বাভাবিক দরবৃদ্ধিতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অবিলম্বে এই দরবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, ব্যবসায়ীদের কমিশন ও মুনাফার নামে ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপানো বন্ধ এবং এলপিজির বাজারে কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

গতকাল মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এসব দাবি জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের চাপ ও স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে সরকার ও বিইআরসি সাধারণ ভোক্তাদের স্বার্থকে উপেক্ষা করেছে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, বিদ্যুৎ, পরিবহন ও চিকিৎসা ব্যয়ের চাপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে এলপিজির এই অস্বাভাবিক দরবৃদ্ধি জনজীবনে নতুন করে বিপর্যয় তৈরি করবে।

বারবার জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এলপিজির ক্ষেত্রে বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে মূল্য সমন্বয় করছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার সুফল সাধারণ ভোক্তারা যথাযথভাবে পাচ্ছেন কি না, আর দাম বাড়লেই কেন তার পুরো বোঝা ভোক্তাদের বহন করতে হবে, সেই প্রশ্নের জবাব নেই।

আরও পড়ুন

×