বিদ্যুতের দাম বাড়ালে জনগণই সমুচিত জবাব দেবে: জোনায়েদ সাকি
সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:১২
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ''ভোটচুরির সরকার এখন আর জনগণের কাছে জবাবদিহিতা কিংবা তাদের মতামতের তোয়াক্কা করে না। এ কারণে তারা যেভাবে খুশি সেভাবেই লুণ্ঠন আর দুর্নীতি অব্যাহত রেখেছে। লুটপাটের তহবিল জোগাড় করতে তারা আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হলে সর্বাত্মক হরতাল পালন করে জনগণই তার সমুচিত জবাব দেবে।''
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বর্তমান সরকারের সময়র সপ্তমবারের মত বিদ্যুতের দাম বৃদ্ধির তৎপরতার ও পেঁয়াজ চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া, মনিরউদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু প্রমুখ। সমাবেশে শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
- বিষয় :
- জোনায়েদ সাকি
