আ'লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক সোমবার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ১২:০২
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক আগামী ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ও বোর্ড সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
বৈঠকে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন এবং বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। চট্টগ্রাম-৮ আসনের এমপি ও বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে। আগামী ১৩ জানুয়ারি এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্নিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
- বিষয় :
- আওয়ামী লীগ
- মনোনয়ন বোর্ডের বৈঠক
