ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৬:৪০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি পোছানোর প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছের ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার পুরান ঢাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে এই মিছিল হয়।

সংগঠনের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে মিছিলটি রাজধানী মার্কেটের সামনে থেকে শুরু জয়কালি মন্দির গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় জহির উদ্দিন তুহিন বলেন, সরকারের ষড়যন্ত্রে খালেদা জিয়ার জামিন হচ্ছে না। তাকে মুক্তির জন্য আইনি পথ নয়, রাজনৈতিক সিদ্ধান্তে আসতে হবে, রাজপথে রক্ত দিতে হবে। তার জন্য ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তত রয়েছেন বলেও তিনি জানান।

মিছিলে শ্যামপুর থানা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক সরোয়ার আহমেদ সানি, গেন্ডারিয়া থানা সাধারণ সম্পাদক মাসুদ রোমান, যাত্রাবাড়ী থানা সাধারণ সম্পাদক শামীম মাহমুদ, সম্পাদক তাজ মাহমুদ. হোমিওপ্যাথি কলেজ সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব মিজু, সুত্রাপুর থানা ছাত্রদলের আহবায়ক সৌরভ উদ্দিন রাসেল, যুগ্ম আহবায়ক শাহীন খন্দকার, সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক এস কে হাসান. সদস্য সচীব মনিরুল ইসলাম মনির, আলীয়া মাদ্রাসা ছাত্রনেতা হাফীজ, সহ সভাপতি ইফরাদ, কোতয়ালী থানা ছাত্রনেতা দ্বীন ইসলাম, চকবাজার থানা যুগ্ম আহবায়ক ইরফান, বংশাল থানা নাঈম. আলামিন, জাকারিয়াসহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আরও পড়ুন

×