ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কাদের মোল্লাকে শহীদ বলা সমর্থনযোগ্য নয়: জিএম কাদের

কাদের মোল্লাকে শহীদ বলা সমর্থনযোগ্য নয়: জিএম কাদের
×

জিএম কাদের- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ১১:০১

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শহীদের নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। শহীদের সংজ্ঞায় পড়ে না আবদুল কাদের মোল্লা। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকাটি ঠিক করেনি। কাদের মোল্লাকে শহীদ বলা সমর্থনযোগ্য নয়।

শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, তার দল কাদের মোল্লাকে শহীদ আখ্যা দেওয়ার প্রতিবাদ জানায়। কিন্তু সংগ্রাম পত্রিকা বন্ধ করা হবে কি-না, তা একান্তই সরকারের ব্যাপার।

এ সময় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, আলমগীর শিকদার লোটন, নাজমা আখতার এমপি, উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ।

আরও পড়ুন

×