ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ঢাকা উত্তরে জাপার প্রার্থী কামরুল, দক্ষিণে সাইফুদ্দিন

ঢাকা উত্তরে জাপার প্রার্থী কামরুল, দক্ষিণে সাইফুদ্দিন
×

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম (বাঁয়ে) ও হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫৭

বিএনপি ও আওয়ামী লীগের পর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে জাপার মনোনয়ন পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে জাপার প্রার্থী হিসেবে হাজি সাইফুদ্দিন আহমেদ মিলনের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

আরও পড়ুন

×