করোনাভাইরাস: নিউইয়র্কে ১০০ ছাড়াল বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা
ছবি: দ্য গার্ডিয়ান
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৬:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
শুধু নিউইয়র্কেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃতের সংখ্যা একশ' ছাড়াল। শুক্রবারও ৬ জনের মৃত্যু হয় নিউইয়র্কে। এ নিয়ে নিউইয়র্কে এখন পর্যন্ত ১০২ জন বাংলাদেশি মারা গেলেন।
এর আগে নিউজার্সিতে ৫ জন ও মিশিগানে ৪ জন বাংলাদেশি মারা যান। আর ২৫ দিনে যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ১১১ জন বাংলাদেশির প্রাণ গেল মহামারি করোনাভাইরাসে।
শুক্রবার নিউইয়র্কের ব্রঙ্কসে মারা যান বাংলা বাজার জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন (৬২)। সম্প্রতি সৌদি আরব গিয়ে ওমরাহ হজ্ব করে এসেছিলেন গিয়াস উদ্দিন। আরও মরা যান কুইন্সের ইস্ট এলমাস্টের নির্মাণ ব্যবসায়ী নুরুন নবী, লং আইল্যান্ডের বাসিন্দা আসাদ ইকবাল, ব্রুকলীনের আব্দুল মান্নান (৫০), ম্যানহাটানের বেলভিউ হাসপাতালে মারা যান মোহাম্মদ আসাদ (৫৫) ও কুইন্সের জ্যাকসন হাইটসের আব্দুস সাত্তার শিকদার (৬১)।
এ দিকে নিউইয়র্ক শহরে প্রতিদিন নতুন করে বাংলাদেশি করোনয় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ ছাড়া আগে আক্রান্ত বেশ কয়েকজন আইসিইউতে শঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। আক্রান্তদের অনেকে হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে যেমন সুস্থ্য হযে বাড়ি ফিরছেন তেমনি হাসপাতালে যাবার পর চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে হোম কোরেন্টাইন মেনে ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন।
