যুক্তরাষ্ট্রে আরও ৫ বাংলাদেশির মৃত্যু
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০১:২০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ২৩:৫৫
করোনার থাবায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন আরও ৫ বাংলাদেশি। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে চারজন ও নিউজার্সীতে একজনের মৃত্যু হয়।
এ নিয়ে গত ২৯ দিনে দেশটিতে মোট ১৪৬ জন বাংলাদেশির মৃত্যু হলো মহামারী এ ভাইরাসে। এদের মধ্যে নিউইয়র্কে ১৩৩ জন, নিউজার্সীতে ৬ জন, মিশিগানে ৪ জন, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া একজন করে মারা গেলেন।
সূত্র জানায়, মঙ্গলবার নিউইয়র্কে মারা গেছেন অধ্যাপক তাহেরা আক্তার জাহান (৬৪), হুমাউনুল আহমেদ হক (৬৫) , বুলবুল আহমেদ (৫৬) ও এম রহমান মুক্তা।
এছাড়া নিউজার্সীর প্যাটারসন সিটিতে নিউজার্সী বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আহমেদের ছোট বোনের স্বামী বশির আহমেদ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মারা যান। তিনি ওষুধ কিনতে দোকানে গিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
