ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে কড়াকড়ির মেয়াদ ৩০ দিন বাড়ল

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে কড়াকড়ির মেয়াদ ৩০ দিন বাড়ল
×

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০০:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সীমান্তে কড়াকড়ি আরোপের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আরও ৩০ দিনের জন্য দুই দেশের সীমান্তে কড়াকড়ি অবস্থা জারি থাকবে।

শনিবার এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, করোনার বিস্তার ঠেকাতে সীমান্তে আরও ৩০ দিন কড়াকড়ি অবস্থা থাকবে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত মাসে দু'দেশের মধ্যকার অপ্রয়োজনীয় ভ্রমণে কড়াকড়ি আরোপের বিষয়ে একমত হয় ওয়াশিংটন এবং অটোয়া।

তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এখনও কোনো কড়াকড়ি আরোপ করা হয়নি। আগামী সপ্তাহেই সীমান্তে কড়াকড়ি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা এখনই শেষ হচ্ছে না বরং আরও এক মাস এই কড়াকড়ি অবস্থা থাকবে।

তবে সীমান্ত দিয়ে মেডিকেল সরঞ্জাম সরবরাহ চালু থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো।

অন্যদিকে, কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৬ এবং মারা গেছে ১ হাজার ৫৮৭জন। এছাড়া করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১১ হাজার ৮৪৩ জন।


আরও পড়ুন

×