ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

নিউইয়র্কে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে

নিউইয়র্কে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে
×

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০০:২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমার পাশাপাশি বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যাও হ্রাস পাচ্ছে। এই খবরে আতঙ্কে থাকা বাঙালি কমিউনিটিতে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। 

বৃহস্পতিবার করোনায় নিউইয়র্কে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ব্রুকলিনের বাসিন্দা ইউসুফ আলী (৫৫) স্থানীয় উড হল হসপিটালে এদিন দুপুরে মারা যান। তাকে নিয়ে নিউইয়র্কে এ পর্যন্ত ১৭৫ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

আর গত ৩৭ দিনে দেশটির পাঁচটি রাজ্যে মোট ১৯১ জন বাংলাদেশির প্রাণ কেড়ে নিয়েছে মহামারি কোভিড-১৯।


আরও পড়ুন

×