ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

কানাডার ক্যালগেরিতে অঞ্জন দত্তের কনসার্ট

কানাডার ক্যালগেরিতে অঞ্জন দত্তের কনসার্ট
×

ছবি- সংগৃহীত

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪ | ০১:৫৭

কানাডার ক্যালগেরিতে গল্প ও গানে দর্শক-শ্রোতাদের মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। রোববার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথমদিন সন্ধ্যা ৬টায় ক্যালগেরির পোলিশ কানাডিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘অঞ্জন দত্ত লাইভ ইন ক্যালগেরি’।

‘মিক্সটেপ’র আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগীতানুষ্ঠানে অঞ্জন দত্ত ও ব্যান্ড দল দ্য ইলেকট্রিকের নীল দত্ত ও অমিত দত্ত।

গত দেড় মাস ধরেই অঞ্জন দত্ত আসবেন এমন ঘোষণায় ক্যালগেরির সাংস্কৃতিক অঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা। কেননা তিনি প্রথমবারের মতো ক্যালগেরিতে আসছেন। ক্যালগেরির দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কখন অঞ্জন দত্ত গাইবেন ‘শুনতে কী পাও’, ‘হ্যালো এটা কি ২৪৪১১৩৯’, ‘তুমি না থাকলে’, ‘ম্যারি এ্যান’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি আসব ফিরে’, ‘বসে আছি স্টেশনে’-এর মতো জনপ্রিয় সব গান। আর তার সঙ্গে কণ্ঠ মেলাবেন ক্যালগেরির দর্শকরা।

ফেলে আসা সেই দিনগুলোর গানের সঙ্গে ক্যালগেরির দর্শকরা নস্টালজিয়ায় ফিরে যাবেন। আয়োজকদের নিপুণ ব্যবস্থাপনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই কাজ প্রায় সম্পন্ন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আয়োজক ‘মিক্সটেপে’র মোহাম্মদ খান, সাইফুল আজীমসহ অনুষ্ঠানের বিভিন্ন স্পন্সর ও কমিউনিটির বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ খান বলেন,  আমরা মিক্সটেপ'র পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে স্পন্সরসহ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, বাংলা নববর্ষের প্রাক্কালে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে আমরা কাজ করে যাব। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

আরও পড়ুন

×