ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কানাডার ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ লাল-সবুজের পতাকা

কানাডার ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ লাল-সবুজের পতাকা
×

গ্লোবাল ফেস্ট এ বাংলাদেশের  প্যাভিলিয়ন। ছবি: সমকাল

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৩২

কানাডার ক্যালগেরিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছেন প্রবাসী বাংলাদেশিরা। ‘বিসসি’র উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন উপাদানে সাজানো হয় বাংলাদেশ প্যাভিলিয়ন।

উৎসবের প্রতিদিনই বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। কানাডার অন্যতম বৃহৎ এ লোকজ ও বহুসাংস্কৃতিক উৎসবে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ব্যাপক আকর্ষণ তৈরি করে।

নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আতশবাজি, বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতের আয়োজনের মধ্য দিয়ে উৎসবস্থল পরিণত হয় বহুসংস্কৃতির মিলনমেলায়। বৈচিত্র্যকে সমর্থন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান এবং সমতার মূল্যবোধ তুলে ধরাই ছিল ‘গ্লোবাল ফেস্ট’-এর মূল উদ্দেশ্য।

আয়োজকরা জানান, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সামনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে পেরে তারা গর্বিত। প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের প্রতি তাদের ভালোবাসা ও মমত্ববোধের প্রকাশ।

তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চান তারা। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশ ও কানাডার মানুষের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আরও পড়ুন

×