ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ক্যালিফোর্নিয়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ক্যালিফোর্নিয়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
×

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৫:৫২

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগ পরিবার।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী যুবলীগ খুব বড় আকারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন না করায় এ বছর ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগ পরিবার কোনও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান না করে ছোট পরিসরে শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে।

বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে সংগঠনটি প্রতিষ্ঠিত ১৯৭২ সালে।

ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগ পরিবারের পক্ষ থেকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের সকল কর্মী, সমর্থক ও নেত্রীবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্যালিফোর্নিয়া ষ্টেট যুবলীগের সভাপতি সুবর্ন নন্দী তাপস, সাধারণ সম্পাদক শ্যামল মজুমদার, নুরে আলম সিদ্দিকী সাদী-সহ-সভাপতি, শংকর সরকার-প্রচার সম্পাদক, আবু সাইম খাঁন-আইনবিষয়ক সম্পাদক, মোনামি শামস খান-মহিলাবিষয়ক সম্পাদক, শচীন মজুমদার-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, শায়লা রুমি-সাংস্কৃতিক সম্পাদক, ইলিয়াস শিকদার-মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, কার্যকরী সদস্য পল্লব দাস, মোহাম্মদ মুসা, ইকবাল।

আরও উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের অন্যতম উপদেষ্টা তৌহিদুজ্জামান খান। এছাড়া্বো উপস্থিত ছিলেন লসএঞ্জেলেস সিটি আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমরান, কার্যকরী সদস্য মো. জিহাদুর।

আরও পড়ুন

×