যুক্তরাষ্ট্র যুবলীগের ৪৯তম মহান বিজয় দিবস পালন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ০১:১৪
যুক্তরাষ্ট্রে বসবাসরত যুবলীগের নেতা-কর্মীরা ৪৯তম মহান বিজয় দিবস পালন করেছেন। গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ উপলক্ষে ‘বিজয় দিবস ও বঙ্গবন্ধু’ শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন এবং পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মো সেবুল মিয়া।
এ দিন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলেওয়াত এবং শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে জাতীয় সঙ্গীত গেয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগ যুগ্ম আহ্বায়ক রহিমুজ্জাম সুমন। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাক্কী, ঢাকা উওর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহ সভাপতি এবং বতর্মান যুবলীগের কার্যকারী কমিটির সদস্য আবু তাহের, মো. সাদেকুর রহমান সাদেক প্রমুখ। এ ছাড়া আরও নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
