মুক্তিযোদ্ধা দল সভাপতির মুক্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ
ছবি: সমকাল
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০৭:০০
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎকে আটকের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অবিলম্বে ইশতিয়াক আজিজ উলফাতের মুক্তির দাবি জানান বক্তারা। যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সমাবেশে অংশ নেন।
যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরুজ্জামানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে বিএনপিনেত্রী খালেদা জিয়ারও মুক্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সামনে রাস্তা অবরোধকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে। ওই মামলার ইশতিয়াক আজিজ উলফাৎকে মঙ্গলবার রাত সোয়া ২টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।