ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ক্যালগেরিতে বিজয় দিবস উদযাপন

ক্যালগেরিতে বিজয় দিবস উদযাপন
×

কানাডার ক্যালগেরিতে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

ক্যালগেরি (কানাডা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০১:১৬

কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। 

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ক্যালগেরির বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিচালনায় মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং স্বাধীনতার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির সভাপতি কাজী এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যালগেরির সুধীজনেরা। 

আলোচনা সভায় বক্তারা বলেন- আমরা প্রবাসে থাকলেও দেশ সব সময় আমাদের হৃদয়ে। আমাদের নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। জানাতে হবে আমাদের মানচিত্র কে, শেখাতে হবে আমাদের বাংলা সংস্কৃতিকে।

অনুষ্ঠানটির পরিকল্পনা এবং উপস্থাপনায় ছিলেন রিতা কর্মকার। প্রবাসী বাঙালিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যালগেরির বাংলাদেশ সেন্টার।

আরও পড়ুন

×