ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কৃষিজমির টপ সয়েল কেটে বিক্রি, ১৪ জনের কারাদণ্ড

কৃষিজমির টপ সয়েল কেটে বিক্রি, ১৪ জনের কারাদণ্ড
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:১৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:২০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির টপ সয়েল অবৈধভাবে কাটার দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটিভর্তি সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ ট্রাকগুলোর মধ্যে ছয়টিরই নম্বরপ্লেট ছিল না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কাটার অভিযোগে ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। আদালত একজনকে চার মাস, একজনকে এক মাস ও ১২ জনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সব মিলিয়ে ১৪ জনকে ২৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
 

আরও পড়ুন

×