শেখ সালাউদ্দিন আহমেদের ‘পাহাড়ে মেঘের খেলা’ বইয়ের মোড়ক উন্মোচন
শেখ সালাউদ্দিন আহমেদের লেখা ‘পাহাড়ে মেঘের খেলা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ. কে. আজাদ। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৯:৫০ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ২০:৪৩
ভ্রমণ বিষয়ে শেখ সালাউদ্দিন আহমেদের ‘পাহাড়ে মেঘের খেলা’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর টাইমস মিডিয়া ভবনে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ. কে. আজাদ বইটির মোড়ক উন্মোচন করেন।
ভ্রমণ মানেই নতুন দেখা ও নতুন জানা— এই অভিজ্ঞতার গল্প বইটির পাতায় তুলে ধরেছেন লেখক। লেখক তার বিশ্ববিদ্যালয় জীবন এবং দেশে-বিদেশের নানা ভ্রমণের অভিজ্ঞতা, পাহাড়, নদী ও অচেনা জনপদের কথা বইতে তুলে ধরেছেন।
অনুষ্ঠানে লেখক জানান, দল বেঁধে ভ্রমণের সুবিধা ও নানা অভিজ্ঞতার বর্ণনা বইটিতে রয়েছে। যারা ভ্রমণে আগ্রহী তাদের জন্য বইটি গুরুত্বপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেখ সালাউদ্দিন বলেন, 'দেশ-বিদেশের বিভিন্ন স্থান ভ্রমণের অভিজ্ঞতার কথা এই বইয়ে রয়েছে। বিদেশের মধ্যে ভারতের সিকিম, লন্ডন, দুবাই, নেপাল, ভুটান এবং ব্যাংকক ভ্রমণের কাহিনী বইয়ে বিশেষভাবে জায়াগা পেয়েছে।'
দেশের বিভিন্ন স্থানের মধ্যে সুন্দরবন ও সিলেট দলবদ্ধভাবে ভ্রমণের কাহিনী বইটিতে উল্লেখ রয়েছে বলে জানান তিনি।
- বিষয় :
- সাহিত্য
- মোড়ক উন্মোচন
- এ কে আজাদ
