ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের প্রাণবন্ত উপস্থিতি

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের প্রাণবন্ত উপস্থিতি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ১৪:৪৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ১৪:৫৫

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী আন্তর্জাতিক বইমেলা। গতকাল (১৫ অক্টোবর) বইমেলায় বাংলাদেশ প‍্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন।

এতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পরামর্শদাতা অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিসেস আফসানা বেগম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পুরষ্কারপ্রাপ্ত বক্তা ও লেখক ড. রবিন গ্যাদারস, ইউক্রেনের উদীয়মান লেখক মারিয়া মানকো এবং যুক্তরাজ্য, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশকরা। অনেকেই বাংলাদেশে তাদের বই বাংলা ভাষায় প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর মার্কিন প্রকাশনা সংস্থা মারিয়াম ওয়েবস্টার, চীনা প্রকাশনা সংস্থা বেইজিং লেশাংহুয়াক্সিং আন্তর্জাতিক সংস্কৃতি উন্নয়ন সংস্থা লিমিটেডের সঙ্গে তাদের বই ও প্রকাশনা বাংলায় অনুবাদ এবং বাংলাদেশে বই বিতরণের বিষয়ে আশাব্যঞ্জক বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া তারা অদূর ভবিষ্যতে তাদের বই বাংলাদেশে মুদ্রণের আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ প‍্যাভিলয়নে আগত অতিথিবৃন্দকে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

১৫ অক্টোবর শুরু হওয়া ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন

×