ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পার্কভিউ হাসপাতালে হৃদরোগ সেবা

চট্টগ্রামে আধুনিক কার্ডিয়াক কেয়ারের উজ্জ্বল দৃষ্টান্ত

পার্কভিউ হাসপাতালে হৃদরোগ সেবা
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫১

হৃদরোগ বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও মৃত্যুর অন্যতম প্রধান কারণ। পার্কভিউ হাসপাতাল, চট্টগ্রাম তাই অত্যাধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষিত চিকিৎসক ও অভিজ্ঞ নার্সিং টিম নিয়ে হৃদরোগ চিকিৎসায় অনন্য এক ভূমিকা রাখছে।

সমন্বিত কার্ডিয়াক সেবা

পার্কভিউ হাসপাতালকে বলা যায় ‘ওয়ান স্টপ সল্যুশন ফর কার্ডিয়াক কেয়ার’। প্রাথমিক স্ক্রিনিং থেকে শুরু করে জটিল হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসা নিয়মিত প্রাইমারি পিসিআই কিংবা হার্ট অ্যাটাক-পরবর্তী পুনর্বাসন, প্রতিটি ধাপেই এখানে রয়েছে সমন্বিত সেবা। 

রোগীরা হাসপাতালে প্রবেশ করার পর ইমার্জেন্সি মেডিকেল টিম ঝুঁকি নিরূপণ করেন এবং প্রয়োজন অনুযায়ী ইসিজি, ট্রপোনিন টেস্ট, ইকোকার্ডিওগ্রাফি, ট্রেডমিল টেস্ট বা হোল্টার মনিটরিং করা হয়। এসব পরীক্ষার মাধ্যমে দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব হয়, ফলে চিকিৎসা শুরু করতে সময় নষ্ট হয় না।

করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)

পার্কভিউ হাসপাতালের অন্যতম শক্তিশালী দিক হলো এর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) । এখানে রয়েছে ২০ শয্যাবিশিষ্ট সুসজ্জিত আধুনিক সিসিইউ। রয়েছে সার্বক্ষণিক কার্ডিয়াক মনিটরিং সুবিধা, ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট এবং প্রশিক্ষিত কার্ডিয়াক নার্স। হার্ট অ্যাটাক, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা, কার্ডিওজেনিক শক বা আকস্মিক হার্ট ফেইলিউরের মতো জটিল অবস্থা সামলাতে সিসিইউ সব সময় প্রস্তুত থাকে। ২৪ ঘণ্টা অন-কল চিকিৎসক উপস্থিত থাকেন, যাতে রোগীর জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।

অত্যাধুনিক ক্যাথল্যাব

পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে করোনারি এনজিওগ্রাম, প্রাইমারি পিসিআই (স্টেন্টিং), পারমানেন্ট মেসমেকার ইমপ্লান্টেশন, আইসিডি বা সিআরটি-ডি ইমপ্লান্টেশনসহ আধুনিক সব ইন্টারভেনশনাল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। হৃদরোগের পাশাপাশি ব্রেনের ডিএসএ সেবাও চালু রয়েছে। বিশেষত, হার্ট অ্যাটাকের প্রথম ১২ ঘণ্টাকে বলা হয় ‘গোল্ডেন আওয়ার’। এই সময়ে দ্রুত ক্যাথল্যাবে নিয়ে গিয়ে বন্ধ হওয়া ধমনিকে খোলার মাধ্যমে রোগীর জীবন বাঁচানো সম্ভব। পার্কভিউর দক্ষ কার্ডিওলজি টিম ইতোমধ্যেই শত শত জটিল প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। পার্কভিউতে প্রতিদিন ২৪ ঘণ্টা প্রাইমারি পিসিআই সেবা চালু আছে। রোগী আসার ন্যূনতম সময়ের মধ্যে সার্ভিস নিশ্চিত করা হয়। বর্তমানে চট্টগ্রামে সর্বোচ্চ প্রাইমারি পিসিআই সেবা পার্কভিউ দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার দেড় বছরের মধ্যে ৪০০০-এর বেশি সফল কার্ডিয়াক প্রসিডিওর সম্পন্ন করেছে পার্কভিউ ক্যাথল্যাব টিম।

শিশুর হৃদরোগ চিকিৎসা

হৃদরোগ কেবল প্রাপ্তবয়স্কদের সমস্যা নয়, অনেক শিশু জন্মগতভাবে হৃদরোগ নিয়ে জন্মায়। পার্কভিউ হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে শিশুদের জন্য আলাদা সেবা দেওয়া হয়। প্রতি মাসে শিশু হৃদরোগ বিষয়ের একজন অধ্যাপক দিনব্যাপী হৃদরোগে আক্রান্ত শিশুদের সেবা দিয়ে থাকেন।

আধুনিক ডায়াগনস্টিক সুবিধা

হৃদরোগ নির্ণয়ে সঠিক ডায়াগনস্টিক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্কভিউ হাসপাতালে রয়েছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ইটিটি, ৭২ ঘণ্টা হোল্টার মনিটরিং, কার্ডিয়াক সিটি এনজিওগ্রাফি, এমআরআই, ডিজিটাল এক্স-রে, উচ্চ ক্ষমতাসম্পন্ন ল্যাবরেটরি এবং বায়োকেমিক্যাল টেস্ট সুবিধা। ্সএ কারণে রোগীরা কম সময়ে নির্ভুল রিপোর্ট পান, যা চিকিৎসকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

পুনর্বাসন ও ফলোআপ কেয়ার

পার্কভিউ হাসপাতাল হৃদরোগীকে চিকিৎসা পরবর্তী পুনর্বাসন ও নিয়মিত ফলোআপেও বিশেষ নজর দেয়। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মাধ্যমে রোগীদের শারীরিক অনুশীলন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক ও আন্তর্জাতিক মানের সেবা

পার্কভিউ হাসপাতালের কার্ডিওলজি টিম গঠিত হয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসকদের সমন্বয়ে। যাদের অনেকে দেশ-বিদেশের খ্যাতনামা মেডিকেল সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছেন। ১৭ জন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ দিয়ে পরিচালিত হচ্ছে পার্কভিউ হৃদরোগ বিভাগ। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য সাপোর্ট স্টাফ, যারা সমানভাবে রোগীর সেবায় নিয়োজিত। বিপদে তাই আস্থা রাখুন পার্কভিউ হাসপাতালে।

আরও পড়ুন

×