ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খুঁটিনাটি পরামর্শ

খুঁটিনাটি পরামর্শ
×

ছবি: ফাইল

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:১৪

মক্কার তাপমাত্রা সাধারণত ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। দিনের বেলা ছাতা সঙ্গে রাখুন।

টাকা: ঢাকা থেকে সৌদি রিয়াল নিয়ে যাওয়া ভালো। পথে যেকোনো সময় কাজে লাগবে। বিভিন্ন ব্যাংক হজ প্রি-পেইড কার্ড ইস্যু করে। চাইলে নিতে পারেন। 

মিনা ও আরাফাতে মুঠোফোন: তুলনামূলকভাবে অনেক মানুষ মিনা ও আরাফাতে অবস্থান করেন বলে হজের সময় সেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না। 

সিমকার্ড: বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড কিনে নেওয়া ভালো। হোটেলে ওয়াই-ফাই থাকে, সেটাও ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, সৌদি আরবে বেশির ভাগ সামাজিক যোগাযোগের অ্যাপ, যেমন হোয়াটসঅ্যাপ ও ভাইবারের ভিডিও কল কাজ করে না। 

গ্রামীণফোন, বাংলালিংক ও রবি হজযাত্রীদের জন্য বিশেষ রোমিং প্যাকেজ চালু করেছে। এর মাধ্যমে হজযাত্রীরা নিজস্ব সিমে প্রিয়জনদের সঙ্গে কথা বলতে ও বার্তা পাঠাতে পারবেন। 

অ্যাপের ব্যবহার: হজযাত্রীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও নির্বিঘ্ন করতে আধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ রয়েছে। এসব অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

ছয়টি আজান: মক্কায় আপনি ছয়টি আজান শুনতে পাবেন। প্রথম আজানটি আসলে তাহাজ্জুদের; তবে তাহাজ্জুদের নামাজে কোনো জামাত হয় না।

কেনাকাটা: মক্কা-মদিনায় অনেক বাংলাদেশি কাজ করেন, তাই ভাষাগত সমস্যা তেমন হওয়ার কথা নয়। কেনাকাটার সময় দরদাম করা ভালো।

দমে শোকর বা কোরবানি : কোরবানি বা দমে শোকর দেওয়ার জন্য ইসলামিক উন্নয়ন ব্যাংকে (আইডিবি) সৌদি সরকারের স্বীকৃত ব্যবস্থা রয়েছে। মসজিদের পাশের বুথ থেকে ৭২০ সৌদি রিয়ালে কুপন কেনা যাবে। এতে সময় বাঁচে ও নিরাপদ। হজের অন্যান্য কাজ সহজে সারতে পারবেন। এর বাইরে দেওয়া হলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।

খাবার : মক্কা-মদিনায় অনেক বাংলাদেশি রেস্তোরাঁ আছে। মক্কার রেস্তোরাঁগুলোর নাম ঢাকা, এশিয়া, চট্টগ্রাম, জমজম ইত্যাদি। এসব রেস্তোরাঁয় ভাত, মাছ, মাংস, সবজি, ডাল–সব ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। রেস্তোরাঁ থেকে পার্সেলে খাবার আনা যায়।

আরও পড়ুন

×