ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লেজারেই পুড়ল কি সালাহদের স্বপ্ন

লেজারেই পুড়ল কি সালাহদের স্বপ্ন
×

পেনাল্টি নেওয়ার সময় এভাবেই সালাহর চোখে-মুখে লেজার লাইট মারেন সেনেগালের দর্শক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ৩০ মার্চ ২০২২ | ২২:১৫

আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে সেনেগালের কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করেছিল মিসর। এবার সেই একই দলের বিপক্ষে একইভাবে হেরে যাওয়ায় কাতার বিশ্বকাপে ওঠা হয়নি মোহামেদ সালাহদের। মঙ্গলবার রাতে আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় লেগে মিসরকে নির্ধারিত সময়ে ১-০ গোলে হারায় সেনেগাল। প্রথম লেগে একই ব্যবধানে জেতে মিসর। সেজন্য দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় চলে যায় ম্যাচটি। আর বিশ্বকাপে যাওয়ার ভাগ্যটা চলে যায় টাইব্রেকারের হাতে। যেখানে একের পর এক মিসে পুড়ে অঙ্গার মিসরের বিশ্বকাপ খেলার স্বপ্ন। 

তবে পেনাল্টি শুট নেওয়ার সময় গ্যালারি থেকে আসা লেজার লাইটের আলো পুরোপুরিই মনযোগ নষ্ট করে দেয় সালাহর। যার প্রভাবে হয়তো বলটা টার্গেটমতো পাঠাতে পারেননি তিনি। যদিও লেজার-কৌশলের শুরুটা করেছিল মিসর। প্রথম লেগে মিসরের দর্শকরা সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মারেন।

ভুল করেছেন খোদ সালাহ। পেনাল্টিশুটে শুরুতে মিস করেন সেনেগালের কৌলিবালি। এরপর মিসর থেকে শুট নেওয়া দায়িত্ব পড়ে সালাহর কাঁধে। তিনিও মিসের খাতায় নাম লেখান। সালাহর বাঁ পায়ের শট গোলপোস্টের অনেকটা ওপর দিয়েই চলে যায়। সেনেগালের পক্ষ থেকে দ্বিতীয় শুট নিতে আসা সালিও, তার শট এবার থামিয়ে দেন মিসরের গোলকিপার আল শিনাভি। পাল্টা শট নিতে আসা মিসরের জিজোও বল জালে পাঠাতে ব্যর্থ হন। এরপর টানা তিন শটে গোল করে সেনেগাল আর মিসরের হয়ে কেবল আল সুলাইয়া জলে বল পাঠান। বাকি তিনটি গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের টিকিট হাতে নেন সাদিও মানেরা।

আরও পড়ুন

×