ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভারতকে পাকিস্তানের হুমকি

ভারতকে পাকিস্তানের হুমকি
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০২:০৬

পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপের পরবর্তী আসর নিয়ে ভালোই গুঞ্জন চলছে। অনেকেই বলছেন, চলতি সফরের বিনিময়ে নাকি বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব ছেড়ে দিয়েছে পাকিস্তান। তবে এমন খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান।

শনিবার তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, পাকিস্তানই এশিয়া কাপ আয়োজন করবে। সে সঙ্গে একটি হুমকিও দিয়েছেন। তাদের আয়োজিত এশিয়া কাপ খেলতে ভারত যদি না আসে, তাহলে ভারতে অনুষ্ঠেয় ২০২১ টি-২০ বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান।

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। সেই টুর্নামেন্টটি নিয়ে পিসিবির প্রধান নির্বাহী বলেন, 'সফরের বিনিময়ে বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব দেওয়া প্রসঙ্গে কোনো আলোচনাই হয়নি। আর পিসিবি এশিয়া কাপের দায়িত্ব আরেক দেশকে দিতে পারে না। এটা সম্পূর্ণরূপে এশিয়া ক্রিকেট কাউন্সিলের এখতিয়ার।'

এর পরই দৃঢ়তার সঙ্গে এশিয়া কাপ আয়োজনের কথা জানান তিনি, 'দুটি ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করব বলে আমরা ভাবছি। তবে যদি ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না আসে, তাহলে আমরাও ভারতে অনুষ্ঠেয় ২০২১ টি-২০ বিশ্বকাপ খেলতে যাব না।'

গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, পাকিস্তানের মাটিতে তারা ক্রিকেট খেলবে না। তবে ভারতের কথা মাথায় রেখে পাকিস্তান একটি বিকল্প প্রস্তাবও রাখছে, 'এ মুহূর্তে আমরাও ভাবছি না যে ভারত পাকিস্তানে আসবে। সে কারণেই বিকল্প হিসেবে আরব আমিরাতকে রাখছি।' সে ক্ষেত্রে এশিয়া কাপে ভারতের ম্যাচ আরব আমিরাতে ও বাকি ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের কথা ভাবছে পিসিবি।

আরও পড়ুন

×